
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্দ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় মান্দা, ধামইরহাট ও সাপাহার উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি
উপজেলার সাথে নওগাঁর এই তিনটি উপজেলাকেও শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীন পক্ষে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি নিমৃল কৃষ্ণ সাহাসহ সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য