
ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় অসহায়, দরিদ্র বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছেন তরুণ উদ্যোক্তা জিয়াউল হক স্বপন।তার সফলতায় প্রতিষ্ঠিত মেসার্স মাফি-মান্নি এগ্রো ইন্ডাস্ট্রিস।ভালুকা উপজেলার হবিরবাড়ীর তরুণ শিল্পপতি জিয়াউল হক স্বপন হবিরবাড়ীর সিডস্টোর পশ্চিম বাজার এলাকায় গড়ে তুলেছেন আধুনিক ডিজিটাল মানসম্মত স্বয়ংক্রিয় বিশাল শিল্প প্রতিষ্ঠান মেসার্স মাফি-মান্নি এগ্রো ইন্ডাস্ট্রিস।তরুণ শিল্পপতি জিয়াউল হক স্বপনের সফল প্রচেষ্টায় আজ এই প্রতিষ্ঠানটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে।এই শিল্প প্রতিষ্ঠাটিতে অনেক দরিদ্র শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
তরুণ উদ্যোক্তা জিয়াউল হক স্বপন ময়মনসিংহে একজন আন্তরিক মনের আত্মপ্রত্যয়ী,সৃষ্টিশীল মানুষ।এবং অন্যতম সুপরিচিত ময়মনসিংহ জেলার একজন রাইস মিল মালিক হিসেবে পরিচিত হয়েছেন।জিয়াউল হক স্বপন কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করে চাউল উৎপাদনে বিশাল ভূমিকা পালন করে যাচ্ছেন।জিয়াউল হক স্বপন হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপনের ভাই।এবং তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির সিডস্টোর এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।জিয়াউল হক স্বপন প্রতিনিয়ত পরিশ্রম ও মেধার ফলশ্রুতিতে তিনি এই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
বলা চলে তিনি ভালুকার নিজ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠায় এক অনন্য ভূমিকা রেখেছেন বলে জানান অনেকে।জিয়াউল হক স্বপন সফল একজন রাইস মিল মালিক।ইন্ডাস্ট্রিতে রয়েছে তার শ্রমিকদের প্রতি নিবিড় সম্পর্ক ও ভালোবাসা।তিনি প্রতিনিয়ত ও আধুনিক গুণগত মানসম্মত চাউল উৎপাদনে এক বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন।জিয়াউল হক স্বপন রাইস মিলের পাশাপাশি একটি ফিডমিল প্রতিষ্ঠার কাজ অব্যাহত রেখেছেন।কিছুদিন পূর্বে জানা যায়,
তিনি তার একজন অফিসের একজন লোকের প্রতি সদয় দৃষ্টিতে মুক্তিযোদ্ধা ভাতার জন্য তিনি বিভিন্ন প্রান্তে চেষ্টা অব্যাহত রেখে নিজ প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার।এবং পত্র-পত্রিকায় নিউজ কভার করে।বিষয়টি ব্যাপকভাবে আলোকপাত করে একজন মুক্তিযোদ্ধার সম্মান ও ভাতা ফিরিয়ে আনতে কাজ করেন।ইন্ডাস্ট্রির পাশেই রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা যেখানে তিনি প্রতিনিয়ত বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২