
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোজ বুধবার (২৬/০৮/২০২০) সকাল ১১:০০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বিনামূল্য সোলার হোম সিস্টেম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরনের কর্মসূচি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর পিরোজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ গোলাম আযম, সহকারি পরিচালক মোঃ ফারুক হোসেন ও মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি মেহেদি হাসান লিপন। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সুবিধাভোগী ৯৫ জনকে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২