
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭টি কারখানা (চুল্লি) উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জাবুসা এলাকার ওরিঅন পাওয়ার প্লান এর পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার।
এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার জানান, অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কারনে পরিবেশ ও স্থানীয় মানুষদের নানা সমস্যা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় অবস্থিত ৭টি চুলা ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান