হোম » প্রধান সংবাদ » বিদ্যালয়গুলো বন্ধ থাকায় গাইবান্ধায় শিশু শ্রম বেড়েছে

বিদ্যালয়গুলো বন্ধ থাকায় গাইবান্ধায় শিশু শ্রম বেড়েছে

শাহজাহান সিরাজ, গাইবান্ধা: করোনা মহামারির কারণে দীর্ঘসময় বিদ্যালয়গুলো বন্ধ থাকায় গাইবান্ধার গ্রামাঞ্চলগুলোতে দরিদ্র এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের শিশু সন্তানরাও বিভিন্ন শ্রমে জড়িয়ে যাচ্ছে। শহর এবং শহরতলীর আশপাশে গড়ে ওঠা ওয়ার্কশপ, মটর গ্যারেজ এবং চায়ের দোকানে এইসব শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক বলেন, শিশু শ্রম বন্ধের ব্যাপারে তিনি অভিভাবকদেরকে নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। একই প্রসঙ্গে এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি কেটে গেলে এবং বিদ্যালয় খোলার সাথে সাথেই সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে এইসব ঝড়ে পরা শিশু শিক্ষার্থীদের খুঁজে বের করে আবারো বিদ্যালয়মুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!