
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত’র সভাপতিত্বে রবিবার পরিষদ সভা কক্ষে ওই ইউনিয়নের ১২ জন সদস্যদের মধ্যে হতে সংরক্ষিত মহিলাসহ ৩ সদস্য বিশিষ্ট এ প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা য়ায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচনে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারনে তিনি ১৫ ফেব্রæয়ারী মৃত্যুবরণ করেন। এ কারণে ১৬ ফেব্রæয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করেন। সরকারি বিধি মোতাবেক ২০১৯ সালের ৬ মার্চ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সভায় বিপ্লব হোসেনকে প্যানেল চেয়ারম্যান মনোনিত করে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। সেই সিদ্ধান্তের আলোকে চেয়ারম্যান সাইফুল ইসলামের মৃত্যুর পর সদস্য বিপ্লব হোসেন ২৬ ফেব্রয়ারী প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। কিন্তুওই ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা বিপ্লব হোসেনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারেননি। ফলে আবারও ২৩ আগষ্ট ২০২০ রবিবার প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩ সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সদস্য ক্রমিক হিসেবে প্রতিদ্বন্দি থাকায় ৩ জন সদস্য নির্বাচনের জন্য ১০ জন ইউপি সদস্যদের নিয়ে আলাদা আলাদা প্যানেল ভিত্তিক উন্মোক্ত ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ম প্যানেলে ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য বিপ্লব হোসেন ৮ ভোট পেয়ে ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ৪ ভোট পেয়ে অনির্বাচিত হন।
২য় প্যানেলে ইউপির ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান ৮ ভোট পেয়ে ২য় প্যানেলে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ছাইফুল ইসলাম ৪ ভোট পেয়ে অনির্বাচিত হন। ৩য় প্যানেলে ইউপির ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য চায়না খাতুন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে ৩টি প্যানেলের মধ্য হতে বিজয়ীদের সমন্বয়ে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠিত হয়। ওই পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে বিপ্লব হোসেন, আব্দুল হান্নান আকন্দ ও চায়না খাতুন যথাক্রমে ১ম, ২য় ও ৩য় হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনের পরবর্তি সময়ে প্যানেল চেয়ারম্যানদের মধ্য হতে ১ম স্থান অধিকারী দ্বায়িত্ব পালনে অসম্মতি জানায় তাহলে পর্যায়ক্রমে ২য় ও ৩য় নির্বাচিত ব্যাক্তি চেয়ারম্যান প্যানেলের দ্বায়িত্ব পালন করবে বলে জানান নির্বাচন পরিচালনার কার্য সভার সভাপতি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। নির্বাচন শেষে ওই দিন ইউপি সদস্য গনের স্বাক্ষর ও সম্মতিতে বিকেল ৫টায় পরিষদ চত্বরে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান