
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত ঠাকুরগাঁওয়ের
এমপি দবিরুল ইসলামকে। করোনায় আক্রান্ত হওয়ায় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য-এমপি ও পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে (৭৫) উন্নত
চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী
উপজেলার সমীরউদ্দীন কলেজ চত্বর হেলিকপ্টারটি অবতরণ করে। পরে এমপি দবিরুল ইসলামের সঙ্গে জেলা
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার বড় ছেলে মাজাহারুল ইসলাম সুজন ও মেয়ে মুক্তি ইসলাম ঢাকায় আসেন।
এমপি দবিরুল ইসলামের বড় ছেলে মাজাহারুল ইসলাম সুজন জানান, গত ২১ আগস্ট বাবার নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য বিভাগ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার রাতে ফলাফল আসলে নমুনা পরীক্ষায় করোনা প্রজেটিভ আসে। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মাননীয় প্রধাণমন্ত্রীসহ দপ্তর থেকে বার বার খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তে সরকারি ব্যবস্থাপনায় বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
মাজাহারুল ইসলাম বলেন, বাবা ভাল আছেন, তার শ্বাসকষ্ট এবং জ্বর কোনোটাই নেই। তবুও মাননীয় প্রধাণমন্ত্রী মনে করেছেন হঠাৎ স্বাস্থ্যের অবনতি দেখা দিলে ঢাকায় উন্নত চিকিৎসা করা সম্ভব তাই তিনি সব ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আমার বাবা ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি নির্বাচিত হয়ে জনগণের সেবা করছেন। তিনি যেন সুস্থ হয়ে আবারো মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পান দেশবাসীর কাছে এ দোয়া প্রর্থনা করছি, সকলে তার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান