হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ০২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আতিয়ার রহমানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ‘গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’ মাঠ প্রঙ্গনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২ টায় ডাঃ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, হাতীবান্ধা – পাটগ্রামের গণমানুষের নেতা সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুখ, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ,
সারওয়ার হায়াত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, মিলন বাজার ছাত্রলীগ সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম.এস.আর লিমন, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সইদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর জানাযায় অংশ নেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন আগে অসুস্থ হলে তাকে প্রথমে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। রংপুরে করোনা টেষ্ট করলে সেখানে করোনা নেগেটিভ ফলাফল আসে। পরবর্তীতে রংপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপালে ভর্তি করানো হয়। কিছুদিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন ।
এর মধ্যে গত মঙ্গলবার (১১ আগস্ট) তার করোনা টেষ্ট করলে করোনা পজেটিভ আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ আগস্ট) করোনা টেষ্টের পর ফলাফল নেগেটিভ আসে। পরে গত শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!