
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ ২২ আগস্ট (শনিবার) বাদ যোহর নামুজা ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের আত্মার শান্তি কামনা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের আশু রোগমুক্তি কামনা করে নামুজা ডিগ্রি কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্য সহিদুল ইসলাম দুল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক এম.এ মজিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল নজরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মশিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আপেল মাহমুদ আরিফ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উজ্জল, যুবলীগ নেতা জহুরুল ইসলাম মাষ্টার,
আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, আশরাফ আলী, যুবলীগ নেতা মাসুদ, ওহাব প্রামানিক, ডিপজল, মুসফিকুর রহমান বেলু, রনি, ফরিদ, মতিন, আজিজুল, আব্দুস সাত্তার প্রমূখ। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমান বোরহান আলী সাবান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২