
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে সম্মুখ সারির কোভিড-১৯ যোদ্ধাদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ প্রদান। করোনা প্রতিরোধে সাংবাদিকদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। শনিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক সহ সভাপতি শাহীন ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ। সভা শেষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রত্যেককে ৫০টি করে মাস্ক, ১০ জোড়া হ্যান্ড গ্লাভস ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২