হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও গ্রেনেড হামলা দিবস পালন করলো সিরাজদিখান যুবলীগ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও গ্রেনেড হামলা দিবস পালন করলো সিরাজদিখান যুবলীগ

মোঃ আসাদুজ্জামান বাচ্চু: “ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও গ্রেনেড হামলা দিবস পালন করলো সিরাজদিখান যুবলীগ ” পণেরই আগষ্ট ও একুশে আগষ্টের শহীদদের ষ্মরণে কর্মসূচি পালন করেছে সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ।আজ শনিবার বেলা এগারোটায় উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দু’আ মাহফিল।দু’আ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দুপুর একটায় শেখরনগর ও রশুনিয়ার দুটি বেদে পল্লীসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল,শ্রমজীবি ও ভবঘুরে মানুষের মাঝে প্রায় তিন হাজার প্যাকেট খাবার (চিকেন বিরিয়ানী) বিতরণ করেন যুবলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক হাজী আবু বকর সিদ্দিক,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম ,রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার,জেলা যুবলীগের সেক্রেটারি ফেরদৌস হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, উপজেলা যুবলীগ নেতা মাসুদ লস্কর,জাহিদ শিকদার,রাকিবুল হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ,সেক্রেটারী পারভেজ চোকদার পাপ্পু প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!