
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা ও বনপাড়া পৌর পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাইমেনা শারমিন, শিক্ষাবিদ গৌরিপদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, নির্বাহী কর্মকর্তার স্ত্রী মাহমুদা খাতুন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম। এছাড়াও সকল ইউনিয়ন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান