
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নবগঠিত কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আল আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া জেলা মানবাধিকার সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
শুক্রবার রাতে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে তাদের শুভেচ্ছা জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন রাজু , দপ্তর উপকমিটির সদস্য মারুফ সরকার, নারায়নগঞ্জ জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজল, কুমিল্লা জেলা আহ্বায়ক পারভেজ হোসেন বাবু, বরগুনা জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মানবাধিকার সংগঠক আর কে রিপন, মো. মুক্তার হোসেন নাইম, মো. মহসীন মুন্সী, মো. রুহুল আমিন প্রমুখ।
এ সময় বিভিন্ন জেলা কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটির কাউন্সিল, কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইট উদ্বোধন সহ সাংগঠনিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন কার্যকলাপ আলোচনা করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২