হোম » প্রধান সংবাদ » খুলনায় গৃহবধূর আত্মহত্যা

খুলনায় গৃহবধূর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর লবনচরা এলাকায় তুচ্ছ কারণে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে লামি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় মৃত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা যায়, নগরীর লবনচরা থানা এলাকার মুক্তার হোসেন রোডে রাসেল মিয়ার বাড়িতে স্বামী আলামিন এর সাথে বাসা ভাড়া নিয়ে থাকতেন লামিয়া। সকাল সাড়ে ১০টার দিকে স্বামীকে ফোন দিলে স্বামী আলামিন তাকে ব্যস্ততা দেখালে অভিমানে নিজ ঘরে বাশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
এসময় স্বামী আলামিন ও প্রতিবেশীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!