হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন

হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে ভারতীয় গরু ব্যবসাসহ চোরাকারবারির টাকা নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষে চাচার আঘাতে আহত ভাতিজা জুয়েল রানা (১৬)-র মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এর আগে গত বুধবার ভারতীয় গরু ব্যবসাসহ চোরাকারবারির টাকা নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষে চাচার আঘাতে ভাতিজা জুয়েল রানা আহত হয়। এ ঘটনায় চাচা আব্দুর রহিম ও চাচাত ভাই জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই এলাকার আমির উদ্দিনের পুত্র আব্দুর রহিম ও তার ভাতিজা আব্দুল খালেকের পুত্র জুয়েল রানা (১৬)সহ কয়েকজন এক জোট ভারতীয় গরু ব্যবসাসহ চোরাকারবারি শুরু করেন। ওই টাকার ভাগাভাগি নিয়ে বুধবার চাচা আব্দুর রহিমের সাথে ভাতিজা জুয়েল রানার সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে চাচা ও চাচাত ভাইদের লাঠির আঘাতে গুরুত্বর আহত হন জুয়েল রানা। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দুপুরে জুয়েল রানার মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল রানার মা রহিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ তার চাচা আব্দুর রহিম ও চাচাত ভাই জাহাগীর হোসেনকে গ্রেফতার করেন। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!