
মিরসরাই প্রতিনিধি: গুণগত মান সম্পন্ন চারা উৎপাদনেই একমাত্র লক্ষ স্লোগানে মিরসরাই উপজেলার মিঠাছড়া নিচের বাজারে পরিবেশ বাঁচাতে সাইফুল ইসলাম নামের এক উদ্যোক্তা গড়ে তুলেছেন ব্যতিক্রমী আধুনিক মানের এক নার্সারি। চাইলে এখান থেকে সংগ্রহ করা যায় মনের মতো বৃক্ষ। ফুল, ফল, সাজানোর গাছ, ঔষধিবৃক্ষ, বনসাই মিলবে এখানে।
শনিবার সকালে মিঠাছড়া নামার বাজার ভূঁইয়া রাইচ মেইল সংলগ্ন মিরসরাই রাজশাহী নার্সারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন। এতে মিরসরাই সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেয়। এ নার্সারিতে বিভিন্ন বিরল প্রজাতির ফুল,ফল,সাজানোর গাছ, ঔষধিবৃক্ষ, বনসাই গাছ রয়েছে।
প্রধান অতিথি আলহাজ্ব এমরান উদ্দিন উদ্বোধন শেষে নার্সারি ঘুরে দেখে জানান, এ ধরনের নার্সারি মাধ্যমে স্থানীয় পরিবেশ রক্ষায় অগ্রণি ভূমি পালন করে দেশের উন্নয়নেও ভূমিকা রেখে স্বাবলম্ভী হওয়া সমম্ভ। তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা আরো এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
নার্সারি উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম নিজের দীর্ঘ দিনের চিন্তা-চেতনা ও তার বন্ধুদের অনুপ্রেরণায় এ নার্সারি প্রতিষ্ঠা করেছেন তিনি। সে সাথে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তিনি এ উদ্যোগ নেন বলে জানান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া