
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোঃ আতিয়ার রহমানে’র রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগে’র আয়োজনে বুধবার (১৯আগস্ট) বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এলিজা বেগম, ইউপি সদস্যবৃন্দ, ছাত্রলীগ সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক হুমায়ুন কবির মাসুম, সাংগাঠনিক সম্পাদক রোমান হোসেন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীবৃন্দ।
উল্লেখ্য লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ০২ নং গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোঃ আতিয়ার রহমান বেশ কিছু দিন ধরে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা