হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে প্রতারনা মামলায় স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৩

আদমদীঘিতে প্রতারনা মামলায় স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ আদালতের প্রতারনা ও হুমকি সংক্রান্ত মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ঔষধ ব্যবসায়ী মামুনুর রশিদ মুকুলসহ তার স্ত্রী ও ভাগনীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে পুলিশ তাদের কোর্টে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘির সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত হাজেম উদ্দিনের ছেলে ঔষধ ব্যবসায়ী মামনুর রশিদ মুকুল (৫৫), তার স্ত্রী সেলিনা আক্তার পুস্প (৪৫) ও ভাগনী নাজমুন নাহার সাবা (২৬)।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, চলতি বছর ঢাকার কেরানীগঞ্জ আদালতে বিশ্বাস ভঙ্গ করে প্রতারনা ও হুমকি সংক্রান্ত মামলায় কেরানীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত উল্লেখিত তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারি করেন। দায়ের করা ওই মামলায় মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাদের করে বগুড়া আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!