হোম » প্রধান সংবাদ » বিএনপিকে ত্রাণ বিতরনে বাঁধা দেয়া হচ্ছে সিরাজগঞ্জেঃ-বিএনপি নেতা দুলু

বিএনপিকে ত্রাণ বিতরনে বাঁধা দেয়া হচ্ছে সিরাজগঞ্জেঃ-বিএনপি নেতা দুলু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গরীব মানুষকে ত্রাণ দেয়ার জন্য বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু ত্রাণ দিতে বাঁধা দেয়া হচ্ছে। বিএনপি যেন ত্রাণ দিতে না পারে এজন্য মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে। করোনার সময় বিএনপির নেতারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাও বাঁধা দেয়া হচ্ছে। মাইক বন্ধ করে দেয়ার কথা বলা হচ্ছে। আর কতদিন আমাদের কন্ঠ বন্ধ করা হবে।

তিনি বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, আজকে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলার মাটি থেকে তার নাম নিশ্চিহৃ করার চেষ্টা করা হয়েছিলো। সেই জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে চিহৃত করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই মিথ্যাচার আর পছন্দ করেনা। জিয়াউর রহমানের নামে যতই বদনাম করেন বাংলার মাটি থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, রকিবুল হাসান রতন, আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি আলম, রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!