
মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ১৮ আগষ্ট বিকেলে ফেনীর দাগনভূঞার এতিমখানা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাছুমা জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল চা পাতা বিক্রি ও অনুমোদন ছাড়া বাজারজাত করার অপরাধে আরিফ ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধীকারী বাহারুল আলমকে ৪০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এছাড়াও সরকারী জারীকৃত নির্দেশনা অমান্য করে মাক্স ব্যবহার না করায় মোঃ ওয়াসিম (৩৫) কে ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২