
জাহেদুর রহমান সোহাগ; রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ’র নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. হারুন অর রশিদ, ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার কল্পনা চাকমা, মীর আজমগীর, পারিজাত কুসুম বড়–য়া, খামারী ওসমান ফারুক প্রমুখ। ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনীতে পাঁঠা ও ছাগী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ দুইজনকে টেলিভিশন পুরষ্কার ও ৭ জনকে বিশেষ পুরষ্কার দেয়া হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২