
মোঃ শহিদুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ^রদীর লক্ষীকুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলার সাজাপ্রাপ্ত এবং ৩টি সিআর মামলার পলাতক আসামী সিদ্দিক খলিফা (৪২) গ্রেফতার করেছে পুলিশ। পাকশী পুলিশ ফাঁড়ীর পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত মঙ্গলবার সাড়ে দশটার দিকে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সিদ্দিক খলিফা লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আবু খলিফার পুত্র বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন গ্রেফতারের বিষযটি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টধারী আসামী সিদ্দিক খলিফা পলাতক ছিল। ২০১২ সালের সিআর-৪৭ এবং ২০১৭ সালের সিআর-১৯৩ মামলায় তার সাজা হয়। এছাড়াও ২০১২ সালের সিআর-৪৭ ও ১৯৩ এবং ২০১৩ সালের এনএস-১৫৩ মামলায় তার ওয়ারেন্ট রয়েছে।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন