হোম » প্রধান সংবাদ » বদলগাছীর ছোট যমুনা নদীর ভাঙ্গনে কদমগাছীতে বেড়িবাঁধ হুমকীর মুখে! উদ্বিগ্ন এলাকাবাসী!!

বদলগাছীর ছোট যমুনা নদীর ভাঙ্গনে কদমগাছীতে বেড়িবাঁধ হুমকীর মুখে! উদ্বিগ্ন এলাকাবাসী!!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের কদমগাছী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর ভাঙ্গনে বেড়িবাঁধ হুমকীর মুখে পড়েছে। যে কোন সময় ভেঙ্গে পড়ার আশংকায় উদ্বিগ্ন এলাকাবাসী। তথ্য সংগ্রহকালে কদমগাছী গ্রামের আরাফাত ও মশিউর ইসলাম জানান অতিরিক্ত বর্ষনে ছোট যমুনার পানি বৃদ্ধি পায়। নদীর পানি কমতে শুরু করার পরপরই প্রায় ৫শ মিটার এলাকা জুড়ে নদীর তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়। আগামী ১৪/১৫ দিনের ব্যবধানে ৩০/৪০ হাত জায়গা জমি ভেংগে নদী গর্ভে চলে যায়। ৫টি বাঁশ ঝাড় ভেঙ্গে পড়ে নদীগর্ভে। এখন নদীর বেড়িবাঁধ ভেঙ্গে পড়েছে। আগামী দু’এক দিনের মধ্যে জরুরী ভিত্তিতে ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙ্গে পড়ে যোগাযোগা ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী।

ভাঙ্গনের বেহাল অবস্থা দেখা দিলে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নদী ভাঙ্গন রোধ করার জন্য। রবিবার সকাল থেকে স্থানীয় লোকজন বাঁশ-খুটি দিয়ে ভাঙ্গনস্থান রক্ষার চেষ্টা করছে। বিষয়টি নওগাঁ পানি বোর্ডকে অবগত করলে তারা কোন পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির জানান আমি বিষয়টি জানার সংগে সংগে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান এর সংগে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি ভাঙ্গনের স্থানটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!