
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২ টার দিকে ধুনট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সুবাহান,আওয়ামীলীগ নেতা প্রভাষক মোঃ সিরাজুল হক লিটন,ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ, মডেল কেয়ারটেকার আব্দুল হালিম, সাধারণ কেয়ারটেকার ইসহাক আলী,সহ সকল শিক্ষক গন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান