হোম » প্রধান সংবাদ » ভালুকায় শোক দিবস উপলক্ষে সাংসদ মনিরা সুলতানা মনি এমপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠিত।

ভালুকায় শোক দিবস উপলক্ষে সাংসদ মনিরা সুলতানা মনি এমপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে সংরক্ষিত আসনের সাংসদ মনিরা সুলতানা মনি এমপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ভালুকা উপজেলা জুড়েই যথাযথ মর্যাদায় করুনা সচেতনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভাষা শহীদ মোস্তফা মতিন সাহেবের সুযোগ্য কন্যা,ময়মনসিংহ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ভালুকা বাজারে এমপির নিজস্ব কার্যালয়ে উপজেলা আ’ লীগের সিনিয়র সহ সভাপতি এড.শওকত আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি আ.ফ.ম আফজাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান,

উপজেলা সেচ্ছা সেবক লীগ সভাপতি আঃ জলিল, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন,সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার,উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,আ’ লীগ নেতা মজিবর মুন্না, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু,মল্লিকবাড়ী ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক শ্রী বজেন দাশ, ছাত্র নেতা ফজলে রাব্বি রানা,এনামুল হোক বিশাল,সফিকুল ইসলাম,আজাহার মাহমুদ,ফজলুল হক প্রমুখ।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!