হোম » বিনোদন » বড় চরিত্র পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি

বড় চরিত্র পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি

আওয়াজ অনলাইন : মডেল ও অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর পর আবারও চলচ্চিত্রের কাজ শুরু করবেন। ইতোমধ্যে নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

চলচ্চিত্রে কাজে ফেরার ব্যাপরে দীঘি বলেন, ‘আমাকে যখন অডিশনের জন্য ডেকেছে। তখনই অনেক এক্সাইটেড ছিলাম। অবাক হয়েছিলাম অনেক। আমি তো আট বছর ধরে কাজই করি না। আমার নামটা কীভাবে দিল।

আমি আসলেই কৃতজ্ঞ যারা আমাকে অডিশন দেয়ার সুযোগ দিয়েছে। তারপর সবচেয়ে বড় কথা হলো অডিশন দেয়ার পরে তারা আমার ওপর বিশ্বাসটা রেখেছে। আমাকে একটা বড় চরিত্র দেয়া হয়েছে। আমি জানি না সেটার ভার নিতে পারবো কি না। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ক্যারেক্টারটা ভালো ভাবে করার।’

করোনার আগে থেকেই নিজেকে এই চলচ্চিত্রটির জন্য প্রস্তুত করছেন বলে উল্লেখ করে দীঘি বলেন, লকডাউনের আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিলাম। আমি বেশ কিছু বই পড়ে ইতিহাসটা জানার চেষ্টা করেছি। কিছু ভিডিও চিত্রও দেখেছি। এভাবেই নিজেকে প্রস্তত করার চেষ্টা করছি।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!