
চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম নগরীর চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (১৫ আগস্ট) চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিনার কক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহ বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি জোবায়ের মাষ্টার,সহ-সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান নিজের জীবন বাঙ্গালী জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন।কিন্তু কিছু পথভ্রষ্ট দেশ ও জাতির শত্রু ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেন।তবে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।তাই আমরা তাঁর ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
উপস্থিত বক্তারা আরো বলেন ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তাঁর আত্মা শান্তি পাবেন।’ আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আবু সিদ্দিক।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা