হোম » প্রধান সংবাদ » ভৈরবে শাহালম হত্যার আসামীরা অধরা

ভৈরবে শাহালম হত্যার আসামীরা অধরা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কোরবানীর মাল্লতের মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত শাহালম। সে  শিমুলকান্দি ইউনিয়েনের কান্দি পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। শাহালম কুলিয়ারচর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হিসেবে কর্মরত ছিল ।  ঈদ-আযহা আনন্দঘন পরিবেশে পাড় হলেও,  আনন্দ জোটেনি শাহালম ও তার পরিবার পরিজনের কপালে। ঈদের আনন্দের রেশ কাটেনি এখনো, কিন্তু শাহালমের পরিবারে  কান্না আর বিষাদের মাতম। ঈদের আনন্দই যেন কাল হয়ে গেল তার পরিবার পরিজনের নিকট।

উল্লেখ্য যে, ঈদের দিন বিকালে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে  জান মাহমুদের বাড়িতে কোরবানির মাল্লতের মাংস বিতরণকে কেন্দ্র করে বাউরার বাড়ির লোকজনের সাথে  জান মাহমুদের বাড়ির লোকজনের  তর্ক বিতর্কের সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  সংঘর্ষের এক পর্যায়ে শাহালমের মাথায় কাঠের লাকড়ির চেলি দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । তাৎক্ষনিক ভাবে শাহালমকে ভৈরবের ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে বাজিতপুর ভাগলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাগলপুর হাসপাতালের ডাক্তারগণ রোগীর পরিস্থিতি খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরন করা হয়। পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন ।

এবিষয়ে ঘটনার পর দিন শাহালমের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামী করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার প্রায় অর্ধমাস পার হয়ে গেলেও ধরা পড়েনি কোন আসমাী। এদিকে শাহালমের পরিবারের স্বজনরা বলছেন, আসামী পক্ষের লোকজনরা  কাউন্টার মামলা করার বিভিন্ন ফন্দি ফিকিরে মগ্ন রয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন জানান, শাহালম হত্যার আসামীরা আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তারা পালিয়ে পাড় পাবে না। ধরা তাদেরকে পড়তেই হবে। তাছাড়া তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সোর্স নিয়োগ দিয়েছি। উন্নত কৌশল ব্যবহার করে তাদেরকে  গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!