
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে বাবা মায়ের সাথে অভিমান করে চিরকুট লিখে জেসমিন আক্তার (৯) নামের ৪র্থ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। জেসমিন আক্তার শেরপুর উপজেলার উপজেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৌরসহরের নয়াপাড়া এলাকায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। যানা যায়, শেরপুর উপজেলার পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে জেসমিন তার শয়ন কক্ষে একটি চিরকুটে লিখেছে “আমার বাবা-মা আমাকে ভালোবাসেনা, তাই আমি আত্মহত্যা করব” চিরকুটটি বিছানার উপর রেখে শয়ন ঘরের তীরের সঙ্গে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় খবর পেয়ে শেরপুর থানা পুলিশ চিরকুট ও লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক আবুল কলাম আজাদ জানান, আমরা লাশ ও চিরকুট উদ্ধার করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা