
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলাদিপুরে শিবগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে সাবেক অধ্যক্ষ আঃ ছাত্তার এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, কৃষিবিদ আল- মুজাহিদ সরকার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, কৃষিবিদ রাফিউল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসকারী কৃষি কর্মকর্তা শাহীন,
বুলবুল দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক আঃ করিম, শাহিনুর, ইউসুফ আলি প্রম‚খ। অনুষ্ঠানে আমের ক্ষতিকর পোকা পরিচিতি ও রোগ পরিচিতি,। সম্বন্বিত বালাই ব্যাবস্থাপনা, জৈব- বালাইনাশক, মানব দেহের বিভিন্ন অংশে কীটনাশকের পরিশোষনের হার কি কি ভাবে শরীরে প্রবেশ করে, নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশকের ব্যাবহার, বিভিন্ন সবজি ফসলের পোকা জনিত সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান