
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, ওসি এস এম বদিউজ্জামান। তিনি বলেন, আসুন সবাই মিলে এক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করি। মাদক সেবিদের শিবগঞ্জ উপজেলায় থাকতে দেওয়া হবেনা। এসময় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক তদন্ত ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন হরিদাস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, এস আই আকবর আলি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাহুল হক মেজবা।সাধারণ সম্পাদক আপেল আহমেদ। যুবলীগ সাধারণ সম্পাদক আবু জাফর। মেম্বর আইনুল হক প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান