
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে খামারি দলের উদ্যোগে কোকোর ৫১ তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী বড়বাজার ডাক্তার বাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পলী প্রাণি চিকিৎসক ও খামারি দলের আয়োজনে শহিদ জিয়াউর রহমানের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫১ তম জন্মদিনে কেক কর্তন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী প্রাণি চিকিৎসক ও খামারি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির আঃ আলিম প্রধান, থানা কমিটির সভাপতি হযরত আলি, সহ- সভাপতি ফিরোজুল, বিএনপি নেতা মোতাহার হেসেন এলাম, আঃ রাজ্জাক । য়ুবদল নেতা হারুন, ছাত্র নেতা আঃ আলিম, রাকিব, মেহেরুল, সাব্বির প্রম‚খ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২