
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ বিহার ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১.০৮.২০২০ তারিখ ৭ নং বিহার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিট পুলিশিং সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, ওসি এস এম বদিউজ্জামান। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন হরিদাস মন্ডল, বিট অফিসার এসআই আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম হোসেন ইকবাল , সেক্রেটারি মোফাজ্জল হোসেন ঠান্ডা , স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২