
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলার হবিরবাড়ীর স্কয়ারমাস্টার বাড়ীতে আধুনিক মানসম্মত সম্পূর্ণ ডিজিটাল আঙ্গিকে শিক্ষা বিস্তারের ব্যাপক প্রয়াসে স্বনামধন্য খাদিজা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ভালুকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মর্নিংসান শাখার মহিলা কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে।১১ই আগস্ট মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।
এসময় এমপি কাজিম উদ্দিন ধনু বলেন,শিক্ষা দিয়েই গড়বো মোরা বাংলাদেশ,শিক্ষায় জীবনের উন্নতি, জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি চলমান করোনা ক্রান্তিকালে সকলকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে।আমি ভালুকার শিক্ষার উন্নয়নে নতুন নতুন ভবন নির্মাণ এবং উদ্বোধন অব্যাহত সহ সর্বদাই ভালোবাসির সেবায় নিয়োজিত রয়েছি।মর্নিং সান মহিলা কলেজটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ,
সহ যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,বিআর ডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন,আফতাব উদ্দিন মোল্লা,খাদিজা কলেজের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক হাজী ইব্রাহিম,মর্নিংসান মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুল হাসান,আ’ লীগ নেতা বজলুল হক খান,আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক,মাওঃ মতিউর রহমান,তরুণ আ’লীগ নেতা শরিফ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন,ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন,সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ,হাজী শফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন,প্রতিষ্ঠান প্রধান শিক্ষক,স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২