
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার মডেল থানার সদ্য যোগদানকারী ওসি মোঃ ইয়াসিনুল হক প্রেক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি গত ৯ আগষ্ট মডেল থানায় দায়িত্ব গ্রহন করেন। ১১ আগস্ট সোমবার রাতে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের কাছে মৌলভীবাজার সদরের আইনশ্খৃলা পরিস্থিতিসহ, মাদক নিয়ন্ত্রণ, উপজেলাকে দালালমুক্তকরণ এবং অন্যান্য অপরাধ দমনে সহযোগীতা চান ওসি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। উল্যেখ্য যে, ইয়াছিনুল হকের বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার সদর উপজেলায় হলেও ইতিপূর্বে তিনি বড়লেখা থানা ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২