হোম » প্রধান সংবাদ » টঙ্গীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

টঙ্গীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

টঙ্গী প্রতিনিধি: চলমান বন্যায় কবলিত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড টঙ্গীর মরকুন মিরেরপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করেন অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মো: সাদেক আলী। এ সময় জনকল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক মো: রবিউল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে কাউন্সিলর সাদেক আলী জানান, সারা দেশের ন্যায় টঙ্গীর এই এলাকায় চলমান বন্যায় কবলিত হয়ে সাধারণ মানুষ খুব দূর্ভোগে রয়েছে। তাদের এই দূর্ভোগ কিছুটা লাঘবের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এড. জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনা মোতাবেক এ এলাকায় বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত উপহার সামগ্রী বিতরণ করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!