হোম » প্রধান সংবাদ » ভৈরবে কাঞ্চন মিয়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের শুভ উদ্বোধন

ভৈরবে কাঞ্চন মিয়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের শুভ উদ্বোধন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে শিশু শিক্ষার মান এগিয়ে নিতে কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমির মারা গ্রামে প্রস্তাবিত কাঞ্চন মিয়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হয়ে  আজ ১০ আগস্ট সোমবার বিকালে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

বিদ্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ ভূইয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আশরাফ আলী, সহ-সভাপতি মোতালিব মিয়া, ভিআর ডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন, পৌর ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শিক্ষাদান কর্মসূচী শিশুদের হাতের নাগালে নিয়ে আসার জন্য এবং বিদ্যালয়ের দূরত্ব কমিয়ে আনার উদ্দেশ্যে প্রস্তাবিত কাঞ্চন মিয়া প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেন মরহুম কাঞ্চন মিয়ার পুত্র কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান ও কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীর আলম সেন্টু  বলেন, শিক্ষিতের হার যত বৃদ্ধি পাবে দেশ তত উন্নতির শিখরে পৌছবে। শিক্ষিতের হার বাড়াতে হলে শিশু শিক্ষা ব্যবস্থা হাতের লাগালে থাকতে হবে। উক্ত বিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য আমার পক্ষ থেকে সর্ব প্রকার সহযোগিতা করা হবে।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, এটি নিঃসন্দেহে একটি ভাল ও মহতি উদ্যোগ। এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুরা শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত হবে। নির্মাণ কাজ শুভ উদ্বোধনের অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাসুদ

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!