
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধি: রাজশাহীর নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ই আগস্ট) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের হালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ব্যক্তির নাম টেপু মংলা (৭০)। তার বাবার নাম মৃত জয়দেব মংলা।
টেপুর ছেলে সিরাজ জানান, গত রাতে বাবা নিজ বাড়ির বারান্দায় শুয়ে ছিল, সকালে প্রতিবেশী নিরঞ্জন ও তার স্ত্রী আমাকে ডেকে বলে তোমার বাবা মনে হয় মারা গেছে। তখন আমি বাইরে এসে দেখি আমার বাবা মারা গেছে। তার বাবা টেপু মংলা (৭০) কে রাতের অন্ধকারে গলা চেপে হত্যা করা হয়েছে বলে দাবী টেপুর ছেলে সিরাজের।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে সামান্য আঘাতে চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মারা যাওয়ার সঠিক কারণ বলা সম্ভব নয় বলে তিনি প্রতিবেদকে জানিয়েচছেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত