
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। অপর ১ একজন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের আপন দুই ভাই ফাহিম ও ইব্রাহিম এবং বড়গাও গ্রামের হরি মালাকার পার্শ্ববর্তী হাকালুকি হাওরে নৌকায় করে মাছ ধরা কালে তাদের উপর আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফাহিম ও হরি মালাকারের মর্মান্তিক মৃত্যু হয়। আহত অবস্থায় ইব্রাহিমকে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু ও ১ জন আহত হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও