
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৪২ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার দিয়েছে কমলগঞ্জ পৌরসভার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা আড়াইটায় কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ৪২টি মসজিদের ইমামদের নগদ ১ হাজার টাকা ও মোয়াজ্জিনদের নগদ ৫ শত টাকা করে অর্থ বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ রমুজ মিয়ার সভাপতিত্বে ও মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারী ও অতিরিক্ত হিসাব রক্ষক মো: কয়ছর মিয়া, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ