
শহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রতিনধি: যে কোন দায়িত্ব ধৈর্য্যসহকারে সততা ও নিষ্ঠার সাথে পালন করা হলে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। বুধবার সকালে ঈশ্বরদীর নতুন হাটস্থ ‘ ঈশ্বরদীর টুইনটাওয়ার’ বলে খ্যাত রাশিয়ান কর্মকর্তাদের আবাসিক এলাকা গ্রীণ সিটির সামনে দেশী-বিদেশীদের চাহিদা পুরণে সফুরা ক্লোথ স্টোর ও সফুরা পোল্ট্রি কেইস শো-রুমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক বিপুল জোয়ার্দার ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা দোয়া মাহফিলে অংশ গ্রহণ শেষে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী