
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র যৌথ অভিযান চালিয়ে ৩ নারী মাদক ব্যবসায়ী সহ ৮ জন কে গ্রেফতার করেছে। জানা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার চন্ডিহারা বাজার এলাকা ও দাড়িদহ বাজার এলাকায় পৃথক ভাবে বাস তল্লাশী করে ৭৫ বোতল ফেন্সিডিল, ৩ লিটার তরল ফেন্সিডিল,
২ কেজি গাঁজা, ২ গ্রাম হিরোইন সহ ৩ নারী সহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী রহিমা বেগম, পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার বায়রা গ্রামের জয়নাল এর ছেলে ছানাউল ইসলাম, পাবনা জেলার মনিদহ গ্রামের আনেয়ার হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন,
দিনাজপুর জেলার বিরামপুর থানার জগন্নাথপুর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে বুলু মন্ডল, একই জেলার জাহাজ কোম্পানী এলাকার আলমগীর হোসেন এর ছেলে খাজা মঈন উদ্দিন, বরিশাল জেলার আব্দুল মজিদ এর ছেলে ফরাদ হোসেন, একই জেলার পাংসা এলাকার মোশারফ হোসেন এর স্ত্রী রূপা বেগম ও গোবিন্দগঞ্জ উপজেলার পারবর্তীপুর গ্রামের বেলাল হোসেন এর স্ত্রী মমতাজ বেগম।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও