
খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আরো ১০৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে সর্বমোট ২৮২টি নমুনা সংগ্রহ করা হয়। খুলনার নমুনা সংগ্রহ পরীক্ষা ছিল ২৬৮টি। পজেটিভ রিপোর্ট এসেছে ১০৩টি। এরমধ্যে খুলনার পজেটিভ আছে ৯২টি। এছাড়া যশোরের ৪ জন, বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরার ২ জন ও পিরোজপুরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২