
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে নিহত হয়েছেন নৌ শ্রমিক হিসেবে কর্মরত এক যুবক। নিহতের নাম মাহাবুব মিয়া (২৫)। সে নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা গ্রামের হতদরিদ্র শাহ জালাল মিয়া ছেলে। জানা যায়,রবিবার দুপুর বেলায় কোনাঘাট বাজারের সামনে থেকে বৃষ্টির পর বালি বোঝায় করে রছুল্লাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
তখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ভোলাচং দাসপাড়ার সামনে আসলে হঠাৎ বজ্রপাত নৌকায় মাস্তুলে ধরা মাহাবুব মিয়ার উপর পরলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। এসময় তার মাথার উপর ছাতা ধরে রাখা আরেক শ্রমিক আলাল ও ইঞ্জিনের কাছে বসে থাকা শাহিন আহত হন। আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়। পরে নিহত মাহবুব মিয়ার লাশ তার নিজ এলাকায় ৯টায় দশমৌজা ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২