
আওয়াজ অনলাইনঃ ক্যান্সারে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সঙ্গীত জগতে এন্ড্রু কিশোর এক অবিস্মরণীয় নাম।
বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, বাংলাদেশের সঙ্গীত জগতে এন্ড্রু কিশোর এক অবিস্মরণীয় নাম। প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর বহু কালজয়ী সঙ্গীতের গায়ক হিসেবে চলচ্চিত্রের দর্শক এবং অগণিত শ্রোতার মন জয় করে নিয়েছিলেন।
নেতারা এন্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার