
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৬ জুলাই ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে জীবননগর উপজেলার উথলী ও পেয়ারাতলা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি লংঘন করা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় জীবননগরে অবস্থিত কয়েকটি অটো রাইচ মিল পরিদর্শন করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও