
দাগনভূঞা প্রতিনিধি: আজ ৯ ই ডিসেম্বর শনিবার , মেহরাজ শারবীন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা বাজার ও দুধমুখা বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার মনিটরিংকালে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে মোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এসময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
মেহরাজ শারবীন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মেহরাজ শারবীন,বলেন জনস্বার্থে অভিজান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য