হোম » আইন-আদালত » সোহেল রানার জামিন স্থগিত

সোহেল রানার জামিন স্থগিত

আওয়াজ অনলাইনঃ বহুল আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানাকে দেয়া হাই কোর্টের জামিন আরও দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সোহেল রানার জামিন স্থগিতের মেয়াদ দুই মাস বাড়ল সোমবার জামিন স্থগিতের মেয়াদ ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

গ্রেপ্তার হওয়ার এক দশক পর গত ছয় এপ্রিল সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট। এর তিনদিনের মাথায় ওই জামিন আদেশ আট মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ।

সোমবার ওই স্থগিতের মেয়াদ শেষের দিন শুনানিতে আরও দুই মাসের জন্য জামিন আদেশে স্থগিতাদেশ বাড়ানো হলো।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক চাপা পড়েন। সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ওই ভবন ধসে ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পথে ঘটনার পাঁচদিন পর সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

রানা প্লাজা ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটি জনিত কারণে বিপুল সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করেন সাভার থানার তখনকার উপ-পরিদর্শক ওয়ালী আশরাফ। এছাড়া আরও কয়েকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল রানাকে।

সংগৃহীত

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!