
বগুড়ার গাবতলীতে নাহারুল মন্ডল নামের ষাট বছরের এক বৃদ্ধকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় ২৯শে মার্চ বুধবার তাকে মডেল থানার পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে, গাবতলীর উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়া গ্রামে মৃত কলিম উদ্দিনের ছেলে নাহারুল মন্ডল গত মঙ্গলবার সকালে প্রতিবেশি ছয় বছরের শিশুকে নিজের ঘরে এনে ফুসলিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে নাহারুল মন্ডলকে আটক রেখে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারও করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি