হোম » আইন-আদালত » ডোমারে যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত গ্রেপ্তার

ডোমারে যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত গ্রেপ্তার

মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্তকে (৪০) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার রাত ১১টায় শহরের আমিনা ফিলিং স্টেশন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ মে) সকালে গ্রেপ্তারকৃত শাহীনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহিন উপজেলার সদর ইউনিয়নের গুদি শমছের আলীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনের ডোমার থানার জিআর ১৬৫/১৮ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। শুক্রবার রাতে শহরের আমিনা ফিলিং স্টেশন হতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে শনিবার (২১মে) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!